প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৬:২৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২২ ১৭:২৯ পিএম
ছবি; রয়টার্স
ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের আগ মুহূর্তে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট এ কথা বলেন।
ক্রিমিয়ায় রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন বেসামরিক ব্যক্তি আহত হওয়ার পর এ সতর্কতার কথা জানান তিনি।
আগামী বুধবার (২৫ আগস্ট) ইউক্রেন সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উদযাপনের করবে। এ দিবসকে কেন্দ্র করে রাশিয়া হামলা বাড়াতে পারে বলে ধারণা করছেন জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেনীয়রা এ দিনকে কেন্দ্র করে মস্কোকে হতাশা বা ভয় ছড়াতে দেবে না। আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ রাশিয়া এ সপ্তাহে আরও মারাত্মক কিছু করতে পারে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুব বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বুধবার পুরো দিনের জন্য কারফিউ বাড়ানো হবে। রুশ বাহিনীর চলমান হামলার কারণে এ অঞ্চলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলমান থাকে।
এক টেলিগ্রাম বার্তায় তিনি লেখেন, 'ঘরে থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন!'
এর মধ্যে শনিবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূরে দক্ষিণ ইউক্রেনীয় শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে ১৪ বেসামরিক লোক আহত হয়েছে বলে জানান রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা।
পিভডেনউক্রেনস্ক (দক্ষিণ ইউক্রেন) এবং ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলার কারণে নতুন একটি পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
জেলেনস্কি তার বক্তৃতায় রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সম্প্রতি ধারাবাহিক হামলার কথাও উল্লেখ করেন। তবে ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি।
কিন্তু বিশ্লেষকদের দাবি, এর মধ্যে কিছু বিস্ফোরণ ঘটেছে ইউক্রেন বাহিনীর ব্যবহৃত নতুন সরঞ্জাম দিয়ে।
প্রবা/এনএস/এমজে