× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৮:৫২ পিএম

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট।  ছবি : সংগৃহীত

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট। ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট। ধারাবাহিক ত্রুটি-বিচ্যুতি এবং জনসংযোগ বিপর্যয়ের পর ঘটল এ ঘটনা। এমন একটি সময়ে বিষয়টি সামনে এলো যখন জার্মানিতে তৈরি ট্যাংক ইউক্রেনে সরবরাহ করা নিয়ে চাপের মুখে রয়েছে বার্লিন।

বিবিসি’র প্রতিবেদন বলছে, অতীতে একাধিক বিষয় নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ল্যামব্রেশট। ব্যর্থ হয়েছিলেন বাজেট থাকা সত্ত্বেও নিজ দেশের সামরিক সক্ষমতাকে উন্নত করতে। এ ছাড়াও ইউক্রেনের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে পাঁচ হাজার হেলমেট পাঠিয়েও তোপের মুখে পড়েছিলেন তিনি। 

শেষ পর্যন্ত বিপাকে পড়েছিলেন এক ভিডিও পোস্ট করে। সেটিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। এ সময় ল্যামব্রেশট-এর আশেপাশে নববর্ষ উদযাপনের আতশবাজি ফুটতে দেখা যায়। গোটা ব্যাপার নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। নিজ রাজনৈতিক মহলের সমর্থন হারান তিনি।

আগামীতে ল্যামব্রেশটের স্থলাভিষিক্ত কে হতে পারেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সূত্র : বিবিসি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা