প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম
নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত
নেপালের পোখরা থেকে কাঠমান্ডুগামী একটি বিমান ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখরায় বিমানটি বিধ্বস্ত হয়।
ইয়েতি এয়ারলাইন্সের এআরটি মডেলের বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা কাঠমান্ডু পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্তারিত এখনও জানা যায়নি। হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে।
সুদর্শন বরতৌলা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা জানি না আদৌ সেখানে সেই জীবিত আছেন কি না। উদ্ধার অভিযান চলছে।’
সূত্র: এনডিটিভি ও কাঠমান্ডু পোস্ট।