× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

নেপালের পোখরা থেকে কাঠমান্ডুগামী একটি বিমান ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখরায় বিমানটি বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইন্সের এআরটি মডেলের বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা কাঠমান্ডু পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্তারিত এখনও জানা যায়নি। হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে।

সুদর্শন বরতৌলা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা জানি না আদৌ সেখানে সেই জীবিত আছেন কি না। উদ্ধার অভিযান চলছে।’

সূত্র: এনডিটিভি ও কাঠমান্ডু পোস্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা