× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মজীবনীমূলক বইয়ে তথ্য গোপন করেছেন হ্যারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৭:৩০ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম

ব্রিটিশ যুবরাজ হ্যারি। ছবি সংগৃহীত

ব্রিটিশ যুবরাজ হ্যারি। ছবি সংগৃহীত

আত্মজীবনীমূলক বইয়ে পরিবার সম্পর্কে অনেক কথা রয়েছে, সেসবের অনেক কিছুই অনিচ্ছাসত্ত্বেও প্রকাশ করেছেন এবং অনেক তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ব্রিটিশ যুবরাজ হ্যারি। 

‘স্পেয়ার’ শিরোনামের ওই বইতে তথ্য গোপন রাখার বিষয়ে গত শুক্রবার (১৩ জানুয়ারি) দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে হ্যারি জানান, গোপন করা ওইসব তথ্য প্রকাশিত হলে আমার পরিবার আমাকে কখনও ক্ষমা করত না। 

হ্যারি বলেন, ‘আমার কাছে আরেকটি বই লেখার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে। যেখানে ভাই প্রিন্স উইলিয়াম এবং বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পর্কের কথা স্থান পাবে।’ 

তার এই মন্তব্য রাজপরিবারকে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলবে বলে মনে করছেন অনেকে।

এ ছাড়াও প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, ‘প্রকাশিত বইটির খসড়াটি ছিল ৮০০ পৃষ্ঠার। যা ৪০০পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। সুতরাং ওই তথ্যে দুটি বই হতে পারে।’

হ্যারি আরও বলেন, ‘কিছু ঘটনা রয়েছে আমার এবং আমার ভাইয়ের মধ্যে আর কিছু আমার এবং বাবার। আমি এটা বিশ্বকে জানাতে চাই না। কারণ, সেগুলো প্রকাশিত হলে আমি জানি তারা আমাকে কখনও ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘আমার পরিবারে প্রচুর পরিমাণ ময়লা আছে। কিন্তু তারা অন্য কারও সম্পর্কে সরস গল্পের জন্য কার্পেটের নিচে ঝাড়ু দেন।’ 

কয়েক মাস প্রচারের পর গত মঙ্গলবার (১০ জানুয়ারি) হ্যারির বই ‘স্পেয়ার’ বাজারে এসেছে এবং তা ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা