× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যোশীমঠ ঘটনায় কে দায়ী, খতিয়ে দেখবে উত্তরাখণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৪২ পিএম

চলতি মাসে অনেকটা হঠাৎ করেই দেবে যাওয়া শুরু করে যোশীমঠ।  ছবি: সংগৃহীত

চলতি মাসে অনেকটা হঠাৎ করেই দেবে যাওয়া শুরু করে যোশীমঠ। ছবি: সংগৃহীত

বিদ্যুত প্রতিষ্ঠান এনটিপিসি যোশীমঠের দেবে যাওয়ার জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখবে ভারতের উত্তরাখণ্ডের সরকার। এ ছাড়াও কেন অঞ্চলটির এ পরিণতি – সে বিষয়টি নিয়ে তদন্ত করবে আট দপ্তর। পাশাপাশি অন্যান্য পর্বতাঞ্চলের ধারণ ক্ষমতাও খতিয়ে দেখা হবে। 

এনডিটিভির প্রতিবেদন বলছে, মন্ত্রীপরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

চলতি মাসে অনেকটা হঠাৎ করেই দেবে যাওয়া শুরু করে যোশীমঠ। ফাটল ধরে সেখানে থাকা শত শত বাড়িতে। জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে জনসাধারণের।  

মন্ত্রীপরিষদের বৈঠকের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পুশকার ধামি বলেন, ‘আমরা এ পর্যন্ত যোশীমঠ থেকে ৯৯টি পরিবারকে অন্য স্থানে সরিয়েছি এবং দেড় লাখ রুপি করে সহায়তা দিয়েছি। পুনর্বাসনের মূল্যায়নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি।’    

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো বাড়ি ভাঙিনি এবং জরিপ দল সেখানে উপস্থিত রয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও জানান, যাদের বাড়িঘর, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে দেড় লাখ রুপি করে সহায়তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: এনডিটিভি  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা