× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি ৯৫ শতাংশ, ৩০ বছরে সর্বোচ্চ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৫৩ পিএম

মুদ্রাস্ফীতি গত ১২ মাসে ৯৪.৮ শতাংশে গিয়ে ঠেকেছে আর্জেন্টিনায়। ছবি : সংগৃহীত

মুদ্রাস্ফীতি গত ১২ মাসে ৯৪.৮ শতাংশে গিয়ে ঠেকেছে আর্জেন্টিনায়। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। পণ্যের দাম এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দেশটির সরকার জানিয়েছে এ তথ্য।

সরকারি পরিসংখ্যান সংস্থা আইএনডিইসির তথ্য বলছে, মাস-থেকে-মাস হিসাবে ডিসেম্বরে ভোক্তা পণ্যের মূল্য ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মুদ্রাস্ফীতি গত ১২ মাসে ৯৪.৮ শতাংশে গিয়ে ঠেকেছে।

আইএনডিইসি আরও জানিয়েছে, ১৯৯১ সালের পর এবারই এত দ্রুত মূল্যবৃদ্ধি হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, গোটা আর্জেন্টিনা বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছে। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে বিক্রেতারা প্রতিনিয়ত পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। ক্রেতারাও এই অস্থিতিশীলতার মুখে রয়েছে বিপাকে।

গ্রিজেলডা মেলে নামের এক ক্রেতা বলেন, ‘অর্থ যথেষ্ট নয়। বেতন পর্যাপ্ত নয়, মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছেই। আমরা এ বছরের শুরুটাই করেছি বাড়তি বাস ভাড়া দিয়ে, কাপড় ও খাবারের ঊর্ধ্বমুখী দাম দিয়ে।’ সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা