× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বায়ুদূষণে শীর্ষে করাচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ০৯:১৭ এএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:১০ পিএম

করাচি শহর। ছবি: সংগৃহীত

করাচি শহর। ছবি: সংগৃহীত

দিল্লিকে হটিয়ে দূষিত বায়ুর শহরের শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তানের করাচি। সেখানকার বাতাসকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বিশ্ব এয়ার কোয়ালিটি ইনডেক্স-ডব্লিউএকিউআই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ৪৯৪ পয়েন্ট নিয়ে খারাপ বাতাসে শীর্ষে অবস্থান করছে শহরটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের চ্যাংদু ও তৃতীয় স্থানে বাংলাদেশের ঢাকা।

ডব্লিউএকিউআইয়ের র‌্যাংকিং অনুযায়ী, চ্যাংদুর পয়েন্ট ২৩২ ও ঢাকার ২২২,  ১৯২ নিয়ে ভারতের কলকাতা পঞ্চম ও ১৭৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। 

বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে সেই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ চিহ্নিত করা হয়। 

এদিকে গতকাল বুধবারের তুলনায় ঢাকার তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। তবে শীতল বাতাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ১৪ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৪৪ মিনিটে ও অস্ত যাবে ৫টা ৩০ মিনিটে। বাতাসের গতি ঘণ্টায় ৬ কিলোমিটার। সকালের আর্দ্রতা ৫২ দশমিক ০ শতাংশ। বিকালের আর্দ্রতা ২৩ দশমিক ০ শতাংশ।

ভোরে ধানমন্ডিতে কথা হয় হারুন হাওলাদার নামের এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, আজ শীতল বাতাস বেশি বইছে। দেখুন হাত-পা জমে যাচ্ছে। আমরা দিন এনে দিন খাওয়া মানুষ কাজে আমাদের বের হতেই হয়। 

দেশের রংপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোরে বইছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাম প্রকাশ করে বলেন, আজকেও রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা যা আছে তাই থাকবে। তবে সামান্য বাড়তে পারে।

গতকাল আবহাওয়াবিদ আব্দুল হামিদ প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছিলেন, রাজশাহী ও রংপুর বিভাগের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার রাজশাহী ও ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ও ২৬ দশমিক ১ ডিগ্রি। বগুড়ায় তাপমাত্রা ছিল ৯ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ৮ ও সিরাজগঞ্জের তাড়াশে ৮ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে বুধবার তাপমাত্রা আরও কমেছে। মঙ্গলবার রংপুরে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ও আজ ৮ দশমিক ৫, দিনাজপুরে ছিল ৭ দশমিক ৯ আজ ৮ ও সৈয়দপুরে ৯ আজ ৮, ডিমলায় ৮ দশমিক ২ ও আজ ৯, রাজারহাটে ৮ দশমিক ০ আজ ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ বিভাগটির বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা কমেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-বিএমডি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশা থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা