× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তলানিতে আফগানিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২২:১৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:৪০ পিএম

বাংলাদেশের অবস্থান এবারের সূচকে ১০১তম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অবস্থান এবারের সূচকে ১০১তম। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। বিশ্বের ১৯৩টি গন্তব্যে কোনো ভিসা ছাড়াই যেতে পারেন দেশটির পাসপোর্টধারীরা। হেনলে পাসপোর্ট সূচকের বরাতে জানা গেছে এ তথ্য। 

টানা পাঁচ বছর এ সূচকের প্রথম স্থানটি ধরে রেখেছে দেশটি।

লন্ডনভিত্তিক অভিবাসনবিষয়ক পরামর্শক সংস্থা হেনলে অ্যান্ড পার্টনারস এই পাসপোর্ট সূচক তৈরি করে থাকে প্রতি চার মাস অন্তর। বাংলাদেশের অবস্থান এবারের সূচকে ১০১তম। সূচকের তথ্যানুসারে, বিশ্বের ৪১টি গন্তব্যে ভিসা ছাড়াই যাওয়া সম্ভব বাংলাদেশি পাসপোর্ট দিয়ে।

যৌথভাবে সূচকে দ্বিতীয় হয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট। এর পরপরই রয়েছে জার্মানি ও স্পেন। সূচকে ২২ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ১৮৬টি গন্তব্যে কোনো ভিসা ছাড়াই যাওয়া যায় দেশটির পাসপোর্ট দিয়ে। সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড ও নরওয়ের পাসপোর্ট দিয়েও একই সংখ্যক গন্তব্যে ভিসা ছাড়া যাওয়া সম্ভব বলে সূচকে উল্লেখ করা হয়েছে।  

হেনলে পাসপোর্ট সূচকের তথ্যানুসারে, চীন ও বলিভিয়ার পাসপোর্টধারীরা ৮০টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। অন্যদিকে, রাশিয়ার পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১১৮টি গন্তব্যে।

মাত্র ২৭টি গন্তব্যে যাওয়ার সুযোগ নিয়ে এ তালিকার তলানিতে রয়েছে আফগানিস্তান।


সূত্র : হেনলে অ্যান্ড পার্টনারস

    


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা