প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
ছবি: আনাদোলু
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস আল খাইমাহর ‘আল ওয়াতান’ সড়কে বাস ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।