× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা, যে অভিযোগে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৫ মিনিট আগে

ধ্রুব রাঠি।

ধ্রুব রাঠি।

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি ভিডিওকে কেন্দ্র করে করা ফৌজদারি মানহানির মামলায় সোমবার নয়াদিল্লির সাকেত আদালত এ আদেশ দেন। মামলাটি করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন, যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত।

সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) আনাম রইস খান এ পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। আদালতের বিস্তারিত আদেশ তখনও প্রকাশিত হয়নি।

যে ভিডিও ঘিরে মামলা

২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি অভিযোগ করেন, তাকে হেয় করার উদ্দেশ্যে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি সেল বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল।

বিকাশ পান্ডের দাবি, ভিডিওতে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও মানহানিকর। এতে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ অভিযোগে তিনি ধ্রুব রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন। ভিডিওটি তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেন পান্ডে।

কেন জামিন অযোগ্য পরোয়ানা

আদালতের নথি অনুযায়ী, এ মামলায় ধ্রুব রাঠিকে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে। পরে তার কাছে আদালতের নোটিশ পৌঁছানো এবং উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা হয়। গত ১৭ অক্টোবর তার ঠিকানায় নোটিশ পৌঁছাতে গিয়ে বাড়ি তালাবদ্ধ পাওয়ার কথা জানান দায়িত্বপ্রাপ্ত কর্মী। এরপর তার গুরুগ্রামের ঠিকানায় নতুন সমন পাঠানো এবং জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৩১ অক্টোবরও নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল।

সোমবারের শুনানিতে ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছিলেন।

মামলার পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা