× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনা মোতায়েনের অর্থ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধে অংশগ্রহণ নয়: দক্ষিণ কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

সিউলে মার্কিন দূতাবাসের বাইরে হরমুজে দক্ষিণ কোরিয়ার সেনা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। ছবি: কিম সু-হিয়ন/রয়টার্স

সিউলে মার্কিন দূতাবাসের বাইরে হরমুজে দক্ষিণ কোরিয়ার সেনা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। ছবি: কিম সু-হিয়ন/রয়টার্স

এডেন উপসাগরে জলদস্যুবিরোধী ‘চেওংহে’ ইউনিটের মোতায়েনের মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সম্পৃক্ত হওয়া বলা যায় না বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং শিন-চুল। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ সোমবার এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের প্রতিরক্ষামন্ত্রী জানান, হরমুজ প্রণালির এই দ্বন্দ্বে তাদের এই সেনা মোতায়েন কোনোভাবেই ‘পরোক্ষ সামরিক অংশগ্রহণ’ নয়।

কাং শিন-চুল বলেন, গত এক বছরে ওই অঞ্চলে জলদস্যুতার ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে। এই নৌপথ ব্যবহারকারী দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাগরিকদের সুরক্ষা দেওয়াই তাঁদের এই মিশনের একমাত্র উদ্দেশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা