× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায়

বাংলাদেশগামী জাহাজ আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মিনিট আগে

চীন থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক নিয়ে বাংলাদেশে আসার পথে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ছবি: সংগৃহীত

চীন থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক নিয়ে বাংলাদেশে আসার পথে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ছবি: সংগৃহীত

চীন থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক নিয়ে বাংলাদেশে আসার পথে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী এমভি স্টারলাইন নামের জাহাজটিতে ৩৬টি কন্টেইনারের মধ্যে ১৫টিতে এই বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে।

গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলে জাহাজটির সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর সেটিতে তল্লাশি চালানো হয়। গত শুক্রবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়াসপাডা আইডির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলে এমভি স্টারলাইনকে অস্বাভাবিকভাবে চলাচল করতে দেখে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ কেআরআই সিগালু-৮৫৭। এ সময় জাহাজটি সেখানে জ্বালানি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নৌবাহিনীর সদস্যরা সেটির সঙ্গে যোগাযোগ করেন। পরে জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসঙ্গতি পাওয়ায় তল্লাশি চালানো হয়। শুক্রবার বেলাওয়ানে এক সংবাদ  সম্মেলনে কোডারেল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল টিএনআই ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটিতে মোট ৩৬টি কন্টেইনার ছিল। এর মধ্যে ১৫টিতে অক্সিডাইজার শ্রেণির রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এসব কন্টেইনারে মোট ৪০৫ টন রাসায়নিক ছিল। তিনি জানান, কোমোরোসের পতাকাবাহী এমভি স্টারলাইন চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছিল। ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটিতে পাওয়া রাসায়নিক ও নথিপত্রের বিষয়ে তদন্ত চলছে। চালানটির সঙ্গে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে আরও অনুসন্ধান চালাচ্ছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা। তবে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা আমদানিকারকের জন্য পাঠানো হচ্ছিল কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা