× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

ত্রিপক্ষীয় বৈঠকে তিন বিশ্বনেতা। ছবি: রয়টার্স

ত্রিপক্ষীয় বৈঠকে তিন বিশ্বনেতা। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের কিলিন ভিলায় তিন নেতাকে একসঙ্গে দেখা যায়। খবর সিএনএনের

চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে শি জিনপিং বলেন, “চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক, এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।”

এর আগে আজই পুতিন ও শি-র সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক করেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও বাণিজ্য নিয়ে তিন বিশ্বনেতার মধ্যে আলোচনা হতে পারে। তবে স্পর্শকাতর এসব ইস্যুতে গভীর মতপার্থক্য থাকায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যকার এই আলোচনা থেকে বড় কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

প্রসঙ্গত, চীনের শেনজেনে চলছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন। সেখানেই এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাদের এই হাইভোল্টেজ বৈঠকের কারণ অনেকটা আড়ালে পড়ে গেছে এপেক সম্মেলন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা