রিখটার স্কেল। ফাইল ছবি
ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।
স্থানীয় সময় সোমবার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) পশ্চিম-দক্ষিণপশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার (৪২ মাইল) গভীরে।
ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সম্ভাব্য কোনো সুনামি সতর্কতা জারির খবরও পাওয়া যায়নি।