× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জর্ডানের পর এবার দেশে টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত ইরাকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

জর্ডানের পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাক। প্রতীকী ছবি

জর্ডানের পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাক। প্রতীকী ছবি

জর্ডানের পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাক। 

দেশটির যোগাযোগ ও গণমাধ্যম কমিশন আজ সোমবার এই সিদ্ধান্ত নেয়। তবে নিজেদের আইনি অবস্থান বা মর্যাদা নিয়মিতকরণের জন্য টেলিগ্রাম কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় (গ্রেস পিরিয়ড) দিয়েছে ইরাক সরকার। সংবাদমাধ্যম কুর্দিস্তান ২৪–এর বরাতে আলবাওয়াবা এ খবর জানিয়েছে।

বাগদাদে ইরাকের সরকারি গণমাধ্যম ও যোগাযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং দেশটির ২০০৪ সালের সংশোধিত ৬৫ নম্বর আইনগত আদেশের প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজ্য আইনি ও নিয়ন্ত্রণমূলক শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশন আরও ব্যাখ্যা করে জানায়, অ্যাপটিতে পোস্ট করা অবৈধ বিষয়বস্তু বা কনটেন্ট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তারা ইরাকি আইন যথাযথভাবে মেনে না চলায় এ ধরনের ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছিল।

এর আগে আজ সোমবার টেলিগ্রামের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে জর্ডান। প্ল্যাটফর্মটির মাধ্যমে ‘চরমপন্থা ও মৌলবাদ’ ছড়ানোসহ বিভিন্ন অবৈধ কনটেন্ট প্রচারের সুযোগ থাকার কথা উল্লেখ করে দেশটি এই পদক্ষেপ নেয়।

গত অক্টোবরে জর্ডানের কারাক অঞ্চলের একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানে নয়জনকে হত্যার দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনার পরই মূলত দেশটি টেলিগ্রাম নিষিদ্ধ করে।

এ বিষয়ে জর্ডানের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানায়, সাইবার অপরাধ, হুমকি ও চাঁদাবাজির মতো কাজে এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব কনটেন্ট আইন লঙ্ঘন করে, জননিরাপত্তা বিঘ্নিত করে কিংবা উগ্রপন্থা ও মৌলবাদকে উৎসাহিত করে, সেগুলোর প্রচার বন্ধ করাই তাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা