প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মিনিট আগে
ছবি: সৌদি গেজেট
সৌদি আরবের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এক রাজকীয় ফরমানে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলিকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি একযোগে যৌথ বাহিনীর (জয়েন্ট ফোর্সেস) কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেট জানায়, জারি করা রাজকীয় আদেশের আওতায় চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি এখন থেকে সেনাপ্রধানের দায়িত্বের পাশাপাশি যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্বও পালন করবেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমান প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।