প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের ওলাইয়া এলাকার কিং ফাহাদ রোড। ছবি: বারা আনোয়ার/এপি
সৌদি আরবের মক্কা ও রিয়াদ অঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।
আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া দুটি ড্রোন আকাশে থাকাকালেই প্রতিহত (ইন্টারসেপ্ট) করেছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে হুতিদের এ ধরনের ধারাবাহিক হামলার কারণে বিমান চলাচল ও জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।