× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ১৪

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১২:৪১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৩:০১ পিএম

রকেট হামলার পর আল-বাব শহরের ক্ষতিগ্রস্ত বাজার

রকেট হামলার পর আল-বাব শহরের ক্ষতিগ্রস্ত বাজার

সিরিয়ার উত্তরাঞ্চলে আল-বাব শহরে একটি জনাকীর্ণ বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি উদ্ধারকারী দল। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।

রয়টার্স জানিয়েছে, এর আগে উদ্ধারকারী সংগঠন হোয়াইট হেলমেট মৃতের সংখ্যা ৯ বলে জানিয়েছিল। তল্লাশি ও উদ্ধার কাজ চলমান থাকায় মৃত্যুর সংখ্যা পরে আরও বাড়তে পারে বলে জানায় তারা।

সিরিয়ার ১১ বছরের সংঘাতে এর উত্তরাঞ্চল যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। এর মধ্যে তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে রয়েছে আল-বাব শহরটি। অন্যান্য অংশ সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে।

মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) উত্তর এবং উত্তর-পূর্বের কিছু অংশও তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার দামেস্কভিত্তিক সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে।

এসডিএফ-এর মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি বলেছেন, শুক্রবারের হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি তুরস্ক সিরিয়ার বিরোধী সব দলকে সরকারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানায়।

এ মন্তব্যের প্রতিবাদে আল-বাবের কর্মীরা শুক্রবার দুপুরের নামাজের পর বিক্ষোভের পরিকল্পনা করেন। কিন্তু রকেট হামলার পর এ বিক্ষোভ আরও সহিংসতা বাড়াতে পারে, সে আশঙ্কায় এ পরিকল্পনা বাতিল করা হয়।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা