× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবহারকারীর অজান্তে গ্যালারিতে নজরদারি, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মিনিট আগে

আপডেট : ২৫ মিনিট আগে

ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ঝুঁকির মুখে পড়েছেন বলে দাবি গারান্তের। ছবি: আল জাজিরা

ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ঝুঁকির মুখে পড়েছেন বলে দাবি গারান্তের। ছবি: আল জাজিরা

ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির ডেটা সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা গারান্তে (Garante)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই ফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশের সুযোগ তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেসবুকের ‘Get suggestions from gallery when browsing Facebook’ নামের ফিচার। এটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেখানো হয়।

তবে গারান্তের দাবি, এ ধরনের তথ্য ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে যথাযথ ও সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি। ফিচারটির অনুমতি চাওয়ার প্রক্রিয়াও ছিল অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা স্পষ্টভাবে বুঝতে পারেননি।

এ ছাড়া ফিচারটি ডিফল্টভাবেই চালু রাখা হয়েছিল। যা ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে প্রণীত ইতালির আইন লঙ্ঘন করেছে বলে মনে করছে সংস্থাটি।

গারান্তের ধারণা, এ ঘটনায় ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ঝুঁকির মুখে পড়েছেন।

জরিমানার পাশাপাশি ফেসবুককে ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে গারান্তে। একই সঙ্গে ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া ফিচারটি ডিফল্টভাবে চালু না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংস্থাটির ইতিহাসে এটি এখন পর্যন্ত আরোপ করা সবচেয়ে বড় জরিমানা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার পরিমাণ মেটার বৈশ্বিক বার্ষিক আয়ের প্রায় ০.৪৭ শতাংশের সমান।

জানা গেছে, মেটার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তদন্তে প্রতিষ্ঠানটির অসহযোগিতার বিষয়টিও বিবেচনায় নিয়েছে গারান্তে। পাশাপাশি ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মেটা। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।


সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা