× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব সেবা স্বাভাবিক

প্রাযুক্তিক বিপর্যয়ের পর সচল মাইক্রোসফট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার, স্বাস্থ্যসেবা, আদালত, ব্যাংক ও বিমান সংস্থার কার্যক্রম স্থবির করে দেওয়া নজিরবিহীন বিভ্রাট কাটিয়ে অবশেষে পুরোপুরি স্বাভাবিক হয়েছে মাইক্রোসফটের সেবা। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই আন্তর্জাতিক প্রযুক্তিগত বিপর্যয়ের পর সব গ্রাহক ও অঞ্চলের সেবা পুনরায় সচল করার কথা নিশ্চিত করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। খবর দ্য গার্ডিয়ানের।

মাইক্রোসফট তাদের মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস পেজে জানিয়েছে, নেটওয়ার্কের কাঠামোগত যে সমস্যা থেকে এই গোলযোগের সৃষ্টি হয়েছিল, তা সম্পূর্ণ সমাধান করা হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বিভ্রাটে বিশ্বজুড়ে আউটলুক (ই-মেইল), টিমস ও এআই সহকারী কোপাইলট-এর পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।

অনলাইন প্রযুক্তি ট্র্যাকার ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৭০টিরও বেশি দেশের ব্যবহারকারীরা সাময়িকভাবে এই সেবাবৈষম্যের শিকার হন। বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫-এর ৪৩ কোটির বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি নিশ্চিত করেছে, এই বিপর্যয় কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কোনো অপতৎপরতা ছিল না। বরং সম্প্রতি নেটওয়ার্কের ধারণক্ষমতা বাড়ানোর কাজ চলাকালে তৈরি হওয়া কারিগরি অসামঞ্জস্যতার কারণে এ ঘটনা ঘটে।

এই সেবা বিপর্যয়ের কারণে একাধিক মহাদেশজুড়ে জনজীবন ও সরকারি জরুরি সেবা সাময়িকভাবে থমকে যায়। যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা ডিজিটাল রেকর্ড ব্যবস্থা বন্ধ থাকায় কাগজের নথিতে ফিরতে বাধ্য হয় এবং অ্যাম্বুলেন্স সেবা চরমভাবে ব্যাহত হয়। আদালতের নথিপত্র ও যোগাযোগের অভাবে জুরিদের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের কর্মচারীরা পুরো এক দিনের কর্মঘণ্টা হারান। দেশের অনেক স্কুলে ডিজিটাল বার্তাপ্রেরণ বন্ধ হয়ে যায় এবং কলোরাডোর একটি বন্দিশালায় অনলাইনে জামিনের অর্থ জমা নেওয়া বন্ধ থাকে। এ ছাড়া জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় সরকারি সংস্থা এবং ভারত ও তাইওয়ানের বেশ কয়েকটি বিমান সংস্থা ও আর্থিক খাত সাময়িক ভোগান্তিতে পড়ে। বাংলাদেশেও ব্যবহারকারীরা বিপাকে পড়েন। 

অল্প কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর পুরো বিশ্বের এই অতিনির্ভরতা নিয়ে আবার তীব্র বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা, ডিজিটাল নেক্সটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন ব্ল্যাকহার্স্ট বলেছেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় প্রযুক্তিগত ঝুঁকি সাইবার হামলা নয়। ঝুঁকি বরং প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়া, যাতে একটিমাত্র বিপর্যয়ে পুরো প্রতিষ্ঠান অচল হয়ে যেতে পারে।’ 

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের প্রযুক্তি বিষয়ক কমিটির সাবেক প্রধান টিম ক্লিমেন্ট জোনস দ্য গার্ডিয়ানকে বলেছেন, এটি গুটিকয়েক প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিশ্ববাসীর অন্ধ নির্ভরতার চরম ঝুঁকিকে উন্মোচিত করেছে। একই সঙ্গে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক জেরেমি সিঙ্গার ডিজিটাল বাস্তুতন্ত্রে বিকল্প ব্যবস্থা জোরদার করার ওপর তাগিদ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা