× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ইউরেনিয়াম উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম

ইউরেনিয়ামের প্যাকেটটির সঙ্গে কোনো সন্ত্রাসী হুমকির সরাসরি সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ইউরেনিয়ামের প্যাকেটটির সঙ্গে কোনো সন্ত্রাসী হুমকির সরাসরি সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি ছোট প্যাকেটে অল্প পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে। গত ২৯ ডিসেম্বর প্যাকেটটি বিমানবন্দরে পৌঁছে। বুধবার নিয়মিত তল্লাশিতে এ প্যাকেটটি ধরা পড়ে। এটার সঙ্গে কোনো সন্ত্রাসী হুমকির সরাসরি সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত অব্যাহত রয়েছে। সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখা এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিবৃতিতে সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখার প্রধান রিচার্ড স্মিথ বলেন, ‘আপাতত কোনো হুমকি নেই। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।’

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ ইউরেনিয়াম উদ্ধার নিয়ে তাৎক্ষিণভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে, প্যাকেটটি কোন দেশ থেকে এসেছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ প্রধান রিচার্ড স্মিথ। 

ইউরেনিয়াম তেজস্ক্রিয় ধাতুবিশেষ। বিদ্যুৎ উৎপাদন ও নানান বৈজ্ঞানিক কাজে এই মূল্যবান ধাতু ব্যবহার করা হয়। এটি পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইউরেনিয়ামের অল্প পরিমাণও মানুষ বা কোনো প্রাণীর মুখে বা নাকে গেলে ভয়াবহ ক্ষতি হতে পারে। 

সূত্র: রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা