× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ছয় দিন পর জঙ্গল থেকে ফিরল উইলিয়াম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১০:২৯ এএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩০ এএম

নিখোঁজের ছয় দিন পর জঙ্গল থেকে ফিরল উইলিয়াম

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ঘন জঙ্গলে ছয় দিন নিখোঁজ থাকার পর ১৭ বছর বয়সী কিশোর উইলিয়ামকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী দলের সদস্যরা তাকে খুঁজে পান। ছয় দিন জঙ্গলে কাটানোর পরও তার শারীরিক অবস্থা ভালো আছে। 

গত ৬ নভেম্বর শুক্রবার বিকালে মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে পথ হারিয়ে ফেলে উইলিয়াম। রাতে তীব্র ঠান্ডার কারণে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে কর্তৃপক্ষ। তাকে উদ্ধারে পুলিশের প্রশিক্ষিত কুকুর, ডুবুরি ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে উইলিয়ামের সন্ধান মেলে। একটি উদ্ধারকারী হেলিকপ্টার স্টোনি ক্রিকের প্রায় দুই কিলোমিটার পূর্বে একটি মাছ ধরার সরঞ্জামের বাক্স দেখতে পায়। পরে পাশের একটি খাঁড়িতে শুয়ে থাকা অবস্থায় উইলিয়ামকে শনাক্ত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে সে পরিবারের কাছে ফিরে যায়।

উইলিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছয় দিন জঙ্গলে কাটানোর পরও সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। তার শরীরে কয়েকটি আঁচড় ছাড়া গুরুতর কোনো আঘাত নেই।

উইলিয়ামের মা এলিজাবেথ বলেন, তিনি ছেলেকে আর কখনও বাড়ির বাইরে বের হতে দেবেন না।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো জানান, কিশোরটিকে জীবিত উদ্ধার করতে পেরে উদ্ধারকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা