× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরান খানের বিশাল সমাবেশ আজ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১১:২৫ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১২:০৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শাহবাজ গিলের ওপর নির্যাতন এবং আরি নিউজের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশাল সমাবেশ করছেন আজ শনিবার।

এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি সমাবেশের ঘোষণা দিয়ে পিটিআইপ্রধান তার সব সমর্থকদের শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার এক টুইট বার্তায় ইমরান বলেন, শনিবার আমি মাগরিবের পর চায়না চক থেকে এফ৯ পার্ক পর্যন্ত শাবাজ গিলের সমর্থনে এবং তার ওপর চালানো নির্যাতনের প্রতিবাদে একটি র‌্যালি পরিচালনা করব। সেখানে সরকারের আদেশ না মেনে আমাদের কথা তুলে ধরায় আরি নিউজের ওপর দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধেও প্রতিবাদ জানান হবে।

আরেকটি টুইটে তিনি এ প্রতিবাদী সমাবেশে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানান।

একটি টেলিভিশন অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার পর গত ৯ আগস্ট পুলিশ শাহবাজ গিলকে গ্রেপ্তার করে। তার এ মন্তব্যকে দেশটির গণমাধ্যম কর্তৃপক্ষ ‘অত্যন্ত ঘৃণ্য এবং রাষ্ট্রদ্রোহীমূলক’ বলে বিবেচিত করে। মূলত একটি বেসরকারি টিভি নিউজ চ্যানেলের সঙ্গে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগ এনে ইমরানের ঘনিষ্ঠ এ সহযোগীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পাকিস্তানের নিয়ন্ত্রণ ও নজরদারি সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) অভিযোগ করে, সম্পূর্ণ বিভ্রান্তিমূলক তথ্যের ভিত্তিতে আরি নিউজ চ্যানেল ‘মিথ্যা, ঘৃণ্য এবং রাষ্ট্রদ্রোহী’মূলক বিষয়বস্তু সম্প্রচার করছে। জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকিস্বরূপ এ কাজ সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্রোহকে উসকে দিতে পারে বলে উল্লেখ করা হয়।

ইমরান খানের দল অভিযোগ করেছে, এর আগেও  শাহবাজকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছিল এবং তার জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।

এ ছাড়া তারা বলেন, শাহবাজের সমর্থনে প্রতিবাদী সমাবেশের কারণ হলো তিনি কেবল শারীরিক নির্যাতন নয়, যৌন নির্যাতনেরও শিকার হয়েছেন।

যদি একজন রাজনৈতিক কর্মী (শাহবাজ গিলের মতো) এই ধরনের নির্যাতনের শিকার হন, তবে তা যে কেউ এর শিকার হতে পারে,  বলে মন্তব্য করেন পিটিআইপ্রধান।

প্রবা/এনএন/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা