× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় সামরিক বিমান অবতরণ, ইতিহাস গড়ল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ০৮:৩৪ এএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ০০:৪৪ এএম

বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় সামরিক বিমান অবতরণ, ইতিহাস গড়ল ভারত

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চীনের সীমান্তসংলগ্ন পূর্ব লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিয়োমা বিমানঘাঁটিতে অবতরণ করেছে ভারতীয় বিমানবাহিনীর ভারী সামরিক পরিবহন বিমান আইএল-৭৬এমডি। বিমানটির এই অবতরণকে এ ধরনের উড়োজাহাজের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবতরণের রেকর্ড হিসেবে দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত নিয়োমা বিমানঘাঁটিতে বিমানটি সফলভাবে অবতরণ করে। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম দুর্গম ও উচ্চতাসম্পন্ন এলাকায় সেনা মোতায়েন, ভারী সামরিক সরঞ্জাম পরিবহন এবং জরুরি রসদ সরবরাহের ক্ষেত্রে ভারতের সক্ষমতার নতুন দিক উন্মোচিত হলো।

চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত নিয়োমা বিমানঘাঁটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। সীমান্তে কয়েক বছর ধরে চলা উত্তেজনার পর ভারত ও চীন উভয় দেশই ওই অঞ্চলে সামরিক অবকাঠামো শক্তিশালী করেছে। এমন পরিস্থিতিতে নিয়োমায় আইএল-৭৬এমডি বিমানের অবতরণ ভারতের সামরিক বিমান পরিবহন সক্ষমতার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।

ঐতিহাসিক এই অবতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে ভারতীয় বিমানবাহিনী। পোস্টে তারা লিখেছে, ‘১৩ হাজার ৬২৯ ফুট—বিমান চলাচলের ইতিহাসে নতুন উচ্চতা।’

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই অভিযান বিমানটির অসাধারণ সক্ষমতার পাশাপাশি এর ক্রুদের দক্ষতা, নিখুঁত পরিচালনা ও পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

বিমানবাহিনীর ভাষ্য, এই অর্জন ভারতের কৌশলগত বিমান পরিবহন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দুর্গম ও প্রতিকূল পরিবেশে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা