× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক নীতি পরিবর্তনে প্রস্তুত ইরান, জানাল আইআরজিসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৮:৫১ পিএম

পারমাণবিক নীতি পরিবর্তনে প্রস্তুত ইরান, জানাল আইআরজিসি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে ইরান। দেশটির নেতৃত্ব নির্দেশ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি গড়ে তোলা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে শনিবার দেওয়া এক বক্তব্যে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব কথা বলেন।

মোহেব্বি জানান, ইরানের রাষ্ট্রীয় নেতৃত্ব যদি পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি নেওয়া হবে। এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কার্যক্রমে কোনো বিরতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত পেয়ে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ইরানের নৌবাহিনীর দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ট্যাংকারটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ জলসীমায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। পরে সমুদ্রের মাইনে আঘাত পেয়ে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে ট্যাংকারটির নাম, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে এ দুটি ঘটনাকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এর আগে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইও জানিয়েছিলেন, এ বিষয়ে সরকার বা কাউন্সিল কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা