× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম

জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। ছবি: সংগৃহীত

জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। ছবি: সংগৃহীত

এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখানোয় বিব্রত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া।

গত ২৮ নভেম্বর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি এক্সে পোস্ট করেন আকাজাওয়া। তবে জাপানি ভাষায় লেখা ওই পোস্টের ইংরেজি অনুবাদে ভুলভাবে শেখ হাসিনার নাম প্রদর্শিত হয়।

সাংবাদিকদের কাছে বিষয়টি শুক্রবার তুলে ধরে জাপানের মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না। অথচ মূল পোস্টে তারেক রহমানের নামই উল্লেখ করেছিলেন তিনি।

আকাজাওয়া জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে এ ধরনের ভুল এবারই প্রথম নয়। এর আগে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে তার বৈঠকের ছবিকে অনুবাদে কাতারের তেলমন্ত্রীর সঙ্গে বৈঠক হিসেবে দেখানো হয়। এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর নামও ভুলভাবে প্রদর্শিত হয়েছিল।

তিনি বলেন, “এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। এক্সের প্রতি অনুরোধ, অনুবাদের টুলটির সমস্যা ঠিক করুন।”

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি এক্সের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

সোর্স: এএফপি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা