× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালিতে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

হরমুজ প্রণালিতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। 

এর এক দিন আগে হরমুজ প্রণালিতে আরও পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল তেহরান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা। সম্প্রতি সংস্থাটি আরও দাবি করেছে, ওই জলপথ থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

তবে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দু’টি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি ছিল হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে।

বিবৃতিতে আরও বলা হয়, “নিয়ম লঙ্ঘনকারী ওই দুটি তেলবাহী ট্যাংকার তাদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের সঙ্গে সংঘর্ষের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচল বন্ধ করতে বাধ্য হয়।”

এর আগে বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে একই ধরনের ঘটনায় আগুন লেগেছে।

তবে এসব ঘটনার কোনোটি নিয়েই এখন পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা বা নৌ-চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা