× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকমল দাহাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ২২:১৩ পিএম

পুষ্ককমল দাহাল নিজ মহলে ‘প্রচণ্ড’ ডাক নামেই বেশি পরিচিত। ছবি : সংগৃহীত

পুষ্ককমল দাহাল নিজ মহলে ‘প্রচণ্ড’ ডাক নামেই বেশি পরিচিত। ছবি : সংগৃহীত

তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা পুষ্পকমল দাহাল। মঙ্গলবার ( ১০ জানুয়ারি) আইনপ্রণেতাদের সমর্থনে তার প্রধানমন্ত্রিত্বের বিষয়টি নিশ্চিত হয়। সূত্র: রয়টার্স

পুষ্ককমল দাহাল নিজ মহলে ‘প্রচণ্ড’ ডাক নামেই বেশি পরিচিত। সর্বশেষ আস্থা ভোটে নেপালের ২৭৫ সদস্যের আইনসভায় ২৬৫ জনের সমর্থন পান তিনি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, দাহালের নতুন প্রশাসনকে উচ্চ মুদ্রাস্ফীতিসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দিতে হবে আগামীতে। বৈদেশিক রিজার্ভের ঘাটতি, খাদ্যের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয়ের ঊর্ধ্বমুখী খরচ এবং কর কমে যাওয়ার মতো সমস্যাগুলোর সঙ্গেও যুঝতে হবে তাদেরকে।  

২০০৮ সালে নেপালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটে। এরপর দেশটিতে ১১ বার সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক এ অস্থিতিশীলতা প্রভাব ফেলেছে দেশটির ব্যবসা ও বিনিয়োগ খাতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা