× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম

নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: বিবিসি

নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

দেশটির ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পুরোদমে ভোট গ্রহণ চলছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ফ্লোরিডা, দেলাওয়ার, জর্জিয়া, ইলিনয়, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসৌরি, পেনসিলভানিয়া, রোডস আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা ও ওয়াশিংটন ডিসিতে ভোট গ্রহণ চলছে। এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ভোটকেন্দ্র খোলার মাধ্যমে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোট গ্রহণ শুরু হয়। যুক্তরাষ্ট্রে কোন রাজ্যে কখন ভোট শুরু হবে, সেই সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নররা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা রাজনৈতিক দল দেশটির আইন প্রণয়নে মূল ভূমিকা পালনের ক্ষমতা পায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। বর্তমানে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট—ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। যদিও উভয় কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য, তবুও নিজেদের পছন্দের আইন উত্থাপন এবং প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করার ক্ষমতা তাদের রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

এদিকে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো উন্মুক্ত হওয়ার আগে পর্যন্ত ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি আগাম ভোট পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট দেওয়ার সুযোগ সম্প্রসারিত হয়েছে। ‘সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, দেশটির ৯৭ শতাংশ যোগ্য ভোটার এমন সব এলাকায় বসবাস করেন, যেখানে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা