× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেঙে ফেলা হচ্ছে যোশীমঠের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২১:০৩ পিএম

যোশীমঠে ফাটল ধরা ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।  ছবি: সংগৃহীত

যোশীমঠে ফাটল ধরা ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের যোশীমঠে ফাটল ধরা ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। মূলত এগুলোর সঙ্গে সংযুক্ত ভবনগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  সূত্র: এনডিটিভি

এরই মধ্যে মাটিতে দেবে যাওয়ার মাত্রার ভিত্তিতে যোশীমঠের বাড়িগুলোকে বিপজ্জনক, মাঝারি ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি নিরাপদ তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

দেবে যেতে থাকা  যোশীমঠে  মোট ৬৮৭টি ভবনে ফাঁটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুধু বাড়ি নয়, ‘মাউন্ট ভিউ’ এবং ‘মালারি ইন’ নামের দুটি হোটেলও ভাঙা পড়বে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শহরটিকে এরই মধ্যে দূর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।  যোশীমঠে এবং আর আশপাশে নির্মাণ কাজও বন্ধ রাখা হয়েছে। এক কর্মকর্তা বলেন, ‘দেখে মনে হচ্ছে  যোশীমঠের প্রায় ৩০ শতাংশ প্রভাব পড়েছে। বিশেষজ্ঞ কমিটির একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে।’

স্যাটেলাইট জরিপের পর এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা