× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থামছে না ইসরায়েলি হামলা, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৫৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৫৬ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে খাদ্যসামগ্রীভর্তি একটি ছোট গাড়ি টেনে নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু। ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে খাদ্যসামগ্রীভর্তি একটি ছোট গাড়ি টেনে নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু। ফাইল ছবি

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯ জনে পৌঁছেছে। 

আজ সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৯৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এ ছাড়া এ সময়ের মধ্যে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ৮৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬০৯ জনে। আর এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জন ফিলিস্তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা