× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে হুতিদের হামলার নিন্দা জানাল দক্ষিণ কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৬:৪৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৬:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে এক ফোনালাপে এই নিন্দা জানানো হয়। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সোমবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ জানান, তিনি দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাং শিন চুলকে দায়িত্ব গ্রহণের জন্য ফোনে অভিনন্দন জানিয়েছেন।

ফোনালাপের বিষয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, “আমরা আমাদের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমাদের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। একই সঙ্গে আমরা সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সন্ত্রাসী হামলার নিন্দাও জানিয়েছি।”

এর আগে পৃথক ফোনালাপে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও ‘আঞ্চলিক নিরাপত্তা’ নিয়ে আলোচনা করেছেন বলে জানান সৌদি প্রতিরক্ষামন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা