× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুতিদের সঙ্গে উত্তেজনার মধ্যে জাজানে নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার সৌদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের নিরাপত্তা হুমকি কেটে গেছে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে একটি জরুরি সতর্কতা জারির পর বেসামরিক প্রতিরক্ষা দপ্তর (সিভিল ডিফেন্স) এ তথ্য জানায়।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স স্থানীয় বাসিন্দাদের সব ধরনের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো স্থানে ভিড় করা এবং ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তবে সম্ভাব্য ওই হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংস্থাটি। এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবরও জানানো হয়নি।

এর আগে সোমবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

সম্প্রতি রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব ধারাবাহিকভাবে এমন নিরাপত্তা সতর্কতা জারি করে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা