× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিজাব পরার সুযোগ রেখে নতুন ইউনিফর্ম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:২৫ পিএম

নতুন ইউনিফর্ম পরিহিত ব্রিটিশ এয়ারওয়েজের এক কেবিন ক্রু।

নতুন ইউনিফর্ম পরিহিত ব্রিটিশ এয়ারওয়েজের এক কেবিন ক্রু।

ব্রিটিশ এয়ারওয়েজ তাদের নারীকর্মীদের জন্য হিজাব পরার সুযোগ রেখে নতুন ইউনিফর্ম প্রকাশ করেছে। প্রায় দুদশক পর সংস্থাটির ইউনিফর্মে পরিবর্তন আনা হলো।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ওজওয়ার্ল্ড বোয়াটেংয়ের তৈরি এই ইউনিফর্মটিতে পুরুষদের জন্য একটি থ্রি-পিস স্যুটের পাশাপাশি নারীদের জন্য পোশাক, স্কার্ট, ট্রাউজার এবং জাম্পসুট রয়েছে। এই বছরের বসন্ত থেকে ওই ইউনিফর্ম এয়ারলাইন্সটির ৩০ হাজারেরও বেশি প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলট এবং চেক-ইন এজেন্টরা পরবেন। সূত্র : আরব নিউজ। 

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেছেন, ‘আমাদের এই ইউনিফর্মটি আমাদের ব্র্যান্ডের আইকনিক উপস্থাপনা হিসাবেই গণ্য হবে, যা আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।  ব্রিটিশ এয়ারলাইন্স আধুনিক ব্রিটেনের প্রতিনিধিত্ব করার মাধ্যমে যাত্রীদের প্রকৃত সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে।’

পোশাক ডিজাইনার বোয়াটেং ২০১৮ সাল থেকে পোশাক ডিজাইনের কাজ করছেন। একটি আধুনিক ব্রিটিশ, আড়ম্বরপূর্ণ চেহারা বজায় রেখেই তিনি ওই ইউনিফর্মের ডিজাইন করেছেন।

তিনি বলেন, ‘এই ইউনিফর্মটি ডিজাইন করা একটি বিশাল এবং শ্রমসাধ্য বিষয় ছিল এবং এটি পোশাকের চেয়ে বেশি কিছু হয়েছে। একটি শক্তিশালী পরিবর্তন তৈরি করার জন্যই এটি শ্রমসাধ্য বিষয় ছিল। আমার প্রধান উদ্দেশ্য ছিল বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলে ভিন্ন কিছু তৈরি করা। এমন কিছু তৈরি করা হয়েছে, যা তাদের অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করবে এবং তাদের গর্ব সহকারে তাদের ভূমিকা পালনে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, ‘যদিও এয়ারলাইন্সটির একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে, তবে সময়োপযোগিতা বজায় রেখে পরিবর্তনের মাধ্যমে একটি নতুন অধ্যায় তৈরিতে সবার সমর্থন অপরিহার্য ছিল।’

এয়ারলাইন্সের কর্মচারীরা তাদের নতুন ইউনিফর্ম গ্রহণ করার পর তাদের পুরোনো ইউনিফর্মগুলো বিভিন্ন দাতা প্রতিষ্ঠানে দান করবেন। বাকি কিছু ইউনিফর্ম রাখা হবে এয়ারলাইন্সের যাদুঘরে প্রদর্শনের জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা