× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটার তালিকা সংশোধন: ভারতে কর্ণাটকে বাদ পড়ল প্রায় এক কোটি নাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৮:০১ পিএম

বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) আগে কর্ণাটকে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৩১৪। ছবি: এনডিটিভি

বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) আগে কর্ণাটকে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৩১৪। ছবি: এনডিটিভি

ভারতের কর্ণাটক রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) পর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, সংশোধনের আগের তুলনায় চূড়ান্ত তালিকা থেকে প্রায় এক কোটি (৯৯ লাখ ৩২ হাজার) ভোটারের নাম বাদ পড়েছে।

রাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার কর্ণাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত এই তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমান ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লাখ ১১ জনে। অথচ এসআইআর প্রক্রিয়ার আগে এই রাজ্যে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৩১৪ জন।

প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রকাশিত খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় নতুন করে আরও ৮ লাখ ৬৪ হাজার ভোটার যুক্ত করা হয়।

নারী ও নতুন ভোটারের সংখ্যা

সিইওর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটকের চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৪৯৩ জন, নারী ভোটার ২ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন। এছাড়া ১৮ ও ১৯ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ৮৩ হাজারের বেশি এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৩ লাখ ৯২ হাজারের বেশি।

যে কারণে বাদ পড়ল নাম

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, খসড়া তালিকা থেকে যে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বড় অংশটি ছিল বাসস্থান পরিবর্তনজনিত। গণনার সময় ঠিকানা পরিবর্তন বা খোঁজ না মেলার কারণে বাদ দেওয়া হয় ৮০ লাখ ৬২ হাজার ভোটারের নাম। এছাড়া ভোটার মারা যাওয়ার কারণে ১৬ লাখ ৩৯ হাজার, দ্বৈত বা একাধিকবার নাম থাকার (ডুপ্লিকেট) কারণে ৭ লাখের বেশি এবং ‘অন্যান্য’ ক্যাটাগরিতে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম তালিকা থেকে মুছে ফেলা হয়।

যেসব ভোটারের নাম ঠিকানা পরিবর্তন বা নিখোঁজের কারণে বাদ পড়েছিল, তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য তাদের ‘ফর্ম ৬’–এর মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, নতুন ভোটারসহ মোট ৭ লাখ ৮৭ হাজার ৫৩৪টি আবেদন জমা পড়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা