এম. মেহেদুল খাঁন, সৌদি আরব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৯ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টার্মিনাল ব্যবহারে পরিবর্তন আনা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টার্মিনাল ব্যবহারে পরিবর্তন আনা হয়েছে। নতুন এ ব্যবস্থা আজ কার্যকর হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে টার্মিনাল-১ থেকে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে টার্মিনাল-২।
এদিকে, যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি, টার্মিনাল ও বুকিংয়ের সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরে যাতায়াতের সময় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের আগাম তথ্য যাচাই করে নির্ধারিত টার্মিনালে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।