× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের পা কেটে ফেলা ইউক্রেনীয় সেনাকে ড্রোনে উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫৩ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১১:০২ এএম

রাশিয়ার ড্রোন হামলায় তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ভেঙে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। চলাচলের ক্ষমতা হারিয়ে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লারের নিচে ছোট গর্তে আশ্রয় নেন তিনি। প্রায় ৩ মাস পর অসহনীয় পরিস্থিতিতে বেঁচে থাকার তাগিদে নিজের ডান পায়ের পাতাও ছুরি দিয়ে কেটে ফেলেন। ছবি: এয়ার মেড এন্ড রেসকিউ

রাশিয়ার ড্রোন হামলায় তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ভেঙে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। চলাচলের ক্ষমতা হারিয়ে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লারের নিচে ছোট গর্তে আশ্রয় নেন তিনি। প্রায় ৩ মাস পর অসহনীয় পরিস্থিতিতে বেঁচে থাকার তাগিদে নিজের ডান পায়ের পাতাও ছুরি দিয়ে কেটে ফেলেন। ছবি: এয়ার মেড এন্ড রেসকিউ

যুদ্ধের ইতিহাসে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষকে কখনও অসম্ভব সাহসের মুখোমুখি দাঁড় করিয়েছে, কখনও বাধ্য করেছে কল্পনাতীত আত্মত্যাগে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ড্রোননির্ভর রণক্ষেত্র আধুনিক যুদ্ধের এক নির্মম বাস্তবতা সামনে এনেছেÑ আকাশে শত্রুর নজরদারির কারণে আহত ইউক্রেনীয় সেনা কস্তিয়ান্তিন ভ্লাসেনকো নিজের পা কেটে ফেলেন।

৪৯ বছর বয়সী ভ্লাসেনকো ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ড্রোন হামলায় তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ভেঙে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। চলাচলের ক্ষমতা হারিয়ে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লারের নিচে ছোট গর্তে আশ্রয় নেন তিনি। প্রায় ৩ মাস পর অসহনীয় পরিস্থিতিতে বেঁচে থাকার তাগিদে নিজের ডান পায়ের পাতাও ছুরি দিয়ে কেটে ফেলেন। রক্তপাত বন্ধ করতে ব্যবহার করেন বিশেষ বাঁধন। এরপর প্রায় ৮ মাস ওই আশ্রয়ে আটকে ছিলেন তিনি। খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো হতো ড্রোনের মাধ্যমে। তাকে উদ্ধারে পাঠানো দুটি চালকবিহীন স্থলযান রুশ ড্রোনের হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান গুরজুফ ডিফেন্সের তৈরি ছয় রোটরবিশিষ্ট ভারী ড্রোন কাজে আসে। গত ৪ অক্টোবর বিশেষ বেল্টে বেঁধে ভ্লাসেনকোকে প্রায় ৭০ মিটার উঁচুতে তুলে ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। অভিযানে সহায়তা করে আরও কয়েকটি ড্রোন ও ইউক্রেনীয় সামরিক ইউনিট। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধক্ষেত্র থেকে কোনো সেনাকে উদ্ধারে আকাশপথে ড্রোন ব্যবহারের এটিই প্রথম জানা ঘটনা। হাসপাতালে রয়টার্সকে ভ্লাসেনকো বলেন, ‘আমি তো নিজেকে মৃত ভেবে নিয়েছিলাম। জানতাম, আর কোনো আশা নেই।’

তথ্যসূত্র: রয়টার্স


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা