× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের নতুন হামলার ভাবনা, যুদ্ধজাহাজ ঠেকানোর হুঁশিয়ারি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২১:৪১ পিএম

ইরানের তেহরানের একটি ভবনে জাতিসংঘের খালি হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত একটি বিলবোর্ড। ছবি: রয়টার্স

ইরানের তেহরানের একটি ভবনে জাতিসংঘের খালি হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত একটি বিলবোর্ড। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালানো কিংবা চাপ অব্যাহত রাখার বিষয়ে বিবেচনা করছেন। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে ‘আরেকটি মহাকাব্যিক তাণ্ডব’ চালাতে পারে। এর আগে তিনি ব্যাপক হামলা চালানো অথবা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার বিকল্প নিয়ে কথা বলেন।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আলী আবদুল্লাহি বলেছেন, এ অঞ্চলের যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রয়েছে তাঁদের। ফলে মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে ফের প্রবেশ করতে পারবে না বলে দাবি করেন তিনি।

শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আবদুল্লাহি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবির সঙ্গে দেশটির কাছাকাছি যুদ্ধজাহাজ পাঠাতে অনীহার অসংগতি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে তেহরান।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বৃহস্পতিবার সাতটি ট্যাংকার হামলা বা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দুটি সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে তারা। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। একই সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতামূলক আলোচনা এগোনোর স্পষ্ট লক্ষণ নেই। শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিশরের কূটনীতিকদের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রতিনিধিরা বৈঠক করেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরান অংশ নেয়নি।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানের ওপর নতুন হামলা সংঘাতকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। বৈঠকে কূটনৈতিক সমাধান ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে তেলের দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে। দেশটির পররাষ্ট্রনীতি বিশ্লেষক রেজা নাসরি বলেছেন, ইরান আর বোমাবর্ষণের মুখে আলোচনায় বসতে রাজি নয়। প্রয়োজনীয় সব উপায় ব্যবহার করে সংঘাতের অবসা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা