× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। 

শুক্রবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এটিই তেলের সর্বোচ্চ দর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত কোনো সামরিক অভিযান শুরু হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সাবমেরিন কেব্‌ল, ডেটাসেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের এই হুঁশিয়ারির পরই জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘ইন্টারেক্টিভ ইনভেস্টর’-এর কর্মকর্তা রিচার্ড হান্টার বলেন, “কূটনৈতিক পথে না হেঁটে মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক হামলার কথা ভাবছে—এমন গুঞ্জনের কারণেই জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। অনেকে এই সংঘাত অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে ধারণা করলেও তা এখন অষ্টম মাসে গড়াল।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার। কিন্তু যুদ্ধের ধাক্কায় গত এপ্রিলের শেষ নাগাদ তা বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারে উঠেছিল।

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, গত বুধবার তারা হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবে অবস্থানরত কিছু মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘ওয়েলথ ক্লাব’-এর প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানা স্ট্রিটার বলেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার নির্দেশ দেওয়া হতে পারে বলে বাজারে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, “একই সঙ্গে এ সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। অন্যদিকে এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া অব্যাহত থাকায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা