× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১০:৩৯ এএম

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা। ছবি: সংগৃহীত

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে জরুরি দায়িত্বে নিয়োজিত নন- এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

একাধিক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “সৌদি আরবে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন- এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিগটের ভাষ্য, হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

এদিকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। একই দিনে সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় দুইজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা