× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোকেন নিয়ে রাস্তায় অচেতন

লন্ডনে শিশু অবহেলায় আমিরাতের রাজবধূর সাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৩৯ পিএম

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশু অবহেলার অভিযোগ স্বীকার করেছেন আবু ধাবির ক্ষমতাসীন পরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান। ছবি: স্ক্রিনগ্র্যাব/এক্স/@trhaber_com

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশু অবহেলার অভিযোগ স্বীকার করেছেন আবু ধাবির ক্ষমতাসীন পরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান। ছবি: স্ক্রিনগ্র্যাব/এক্স/@trhaber_com

কোকেন নেওয়ার পর লন্ডনের রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকা এবং তিন বছরের এক শিশুকে অরক্ষিত ফেলে রাখার দায়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্ষমতাসীন পরিবারের সদস্য মাহরা আল নাহিয়ানকে (৩২) সাজা দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মাহরা শিশু অবহেলার অভিযোগ স্বীকার করেন। আদালত তাকে পুনর্বাসন শর্তসহ দুই বছরের ‘কমিউনিটি অর্ডার’ দিয়েছেন। একই সঙ্গে তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৯ লাখ টাকা) জরিমানা ও মামলার খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নথির বরাতে জানা যায়, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ফুটপাতে মাহরা ও এক পুরুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তার তত্ত্বাবধানে থাকা তিন বছর বয়সী একটি শিশু খালি পায়ে স্কুটার নিয়ে ব্যস্ত সড়কের চলন্ত গাড়ির একদম কাছে চলে যায়।

পথচারীরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে শিশুটিকে রক্ষা করেন এবং পুলিশ না আসা পর্যন্ত নিরাপদে রাখেন। মাহরা প্রায় আধা ঘণ্টা অচেতন ছিলেন।

প্রসিকিউশন আদালতকে জানায়, তল্লাশির সময় মাহরার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। তবে তার আইনজীবী স্টিফেন ভুলো দাবি করেন, ঘটনার দিন তিনি মাদক নেননি; আগের কয়েক দিন ধরে অতিরিক্ত কোকেন সেবনের ক্লান্তিতে তিনি ফুটপাতে জ্ঞান হারিয়েছিলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর মাহরা উল্টো পথচারীদের ক্ষোভ দেখিয়ে বলেছিলেন, “এটি কোনো কসাইখানা নয়, আপনারা কেন এত চিন্তিত?”

মামলার পর্যবেক্ষণে বিচারক জেরেমি জনসন বলেন, মাদকের প্রভাবে রাস্তায় শিশুকে এভাবে ফেলে রাখা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার প্রমাণ। পথচারীরা তাৎক্ষণিক এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

৩২ বছর বয়সী মাহরা আল নাহিয়ান বৈবাহিক সূত্রে আবু ধাবির শাসক পরিবারের সঙ্গে যুক্ত। এই পরিবার থেকেই দেশটির বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ঘটনার পর মাহরা মাদকাসক্তি কাটাতে ইংল্যান্ডের সারের ‘প্রিয়রি ক্লিনিক’-এ ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা