× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:৪৭ এএম

মাদার অব অল বোম্বস যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। ছবি: রয়টার্স

মাদার অব অল বোম্বস যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। ছবি: রয়টার্স

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব পরিকল্পনায় ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত বিশাল আকারের বোমা ব্যবহারের পরিকল্পনার কথা বলা হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। ইরানের বিরুদ্ধে এটি ব্যবহার করা হলে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে।

তবে সামরিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, ওয়াশিংটনের সামরিক লক্ষ্য অর্জনে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো এবং দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত হামলার বিকল্প প্রস্তুত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় এমওএবি ব্যবহারের সম্ভাবনা স্পষ্টভাবে রাখা হয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় থাকা একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনাও রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিভিন্ন উপাদান পিকঅ্যাক্স মাউন্টেনে মজুত রয়েছে বলে মনে করে ওয়াশিংটন ও তেলআবিব। ট্রাম্প একাধিকবার এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা ঠেকানোই যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য বলে দাবি করে আসছেন তিনি।

তবে গভীর ভূগর্ভে থাকা পারমাণবিক স্থাপনা ধ্বংসে এমওএবি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জিপিএস-নিয়ন্ত্রিত এই বোমা বিস্ফোরণের সময় বিশাল এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। এর ধ্বংসক্ষমতা প্রায় ৯টি শহুরে ব্লকের সমান এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে এটি গভীর ভূগর্ভে প্রবেশ করে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি নয়।

সিএনএনের সূত্রগুলো বলেছে, পুরু গ্রানাইট ও অন্যান্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে এমওএবি কার্যত সমস্যায় পড়তে পারে।

সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত এক সূত্র বোমাটিকে মূলত বড় এলাকায় ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত।

এমওএবি ব্যবহার করা হলে বিস্ফোরণের কেন্দ্রে ব্যাপক ধ্বংস হতে পারে। পাশাপাশি এর বিশাল বিস্ফোরণবলয়ের কারণে বেসামরিক হতাহতের আশঙ্কাও তৈরি হতে পারে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি জ্বালানি অবকাঠামো বা অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলা হলে এ ঝুঁকি আরও বাড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা