প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:২৬ পিএম
বিহারের রাঘোপুরে গঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান। ছবি: বিবিসি
ভারতের বিহারের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে রাঘোপুর থানা এলাকায় একটি ছোট নৌকায় চড়ে পাশের গ্রামে এক ভোজে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুদের মধ্যে ১৫ বছরের কম বয়সী ৯ জন মেয়ে ও ৪ জন ছেলে রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।