× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমা ও ছিনতাইয়ের হুমকি, জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিবিসি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২০:৩৭ পিএম

জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-এর দৃশ্য। ছবি: বিবিসি

জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-এর দৃশ্য। ছবি: বিবিসি

বোমা হামলা ও ছিনতাইয়ের হুমকির মুখে ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। তবে প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি শেষে কোনো ঝুঁকি না থাকায় বিমানটি পরবর্তী সময়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ‘এআই২০৩০’ ফ্লাইটটিতে নিরাপত্তার আশঙ্কার কারণে জয়পুরের দিকে ঘুরিয়ে নেওয়া হয়েছিল।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “নিরাপত্তাজনিত সতর্কতার কারণে ফ্লাইটটি জয়পুরে নিরাপদে অবতরণ করে। এরপর নিয়ম অনুযায়ী সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিবিড় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজ ও ক্রু সদস্যদের যাত্রার ছাড়পত্র দেওয়া হয়েছে।”

এদিকে জয়পুরের মালব্য নগরের সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, বোমার হুমকির কারণে ফ্রাঙ্কফুর্ট–দিল্লি ফ্লাইটটির জরুরি অবতরণের বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। এরপরই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। তল্লাশিতে সন্দেহজনক কিছু না পেয়ে বিমানটিকে দিল্লির উদ্দেশে যাত্রার অনুমতি দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা