× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা চতুর্থ দিন বন্ধ রিয়াদ বিমানবন্দর, এখন পর্যন্ত স্থগিত ৮৬ ফ্লাইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:১৬ এএম

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইন্ডিয়া টুডে

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইন্ডিয়া টুডে

সৌদি আরবে হুথিদের হামলার জেরে টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে রিয়াদের বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৬টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬ টি ফ্লাইট স্থগিত হয়েছে। পাশাপাশি ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।

তবে সীমিত পরিসরে জেদ্দা রুটের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সচল রয়েছে মদিনা ও মক্কাগামী ফ্লাইটও।

এর আগে বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত সৌদিগামী ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৮২টি ফ্লাইট বাতিল হয়েছিল। পরবর্তী সময়ে প্রাপ্ত হিসাব অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে প্রভাবিত ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬টিতে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের কারণে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট স্থগিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এদিকে, পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা এবং ঢাকা-দাম্মাম-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। একই রুটে ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের ভিসার মেয়াদ বিবেচনায় রেখে বিকল্প রুটে সৌদি আরবে পৌঁছে দেওয়ার বিষয়েও কাজ চলছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হতে দেরি হলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা