রয়টার্স
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:৪১ পিএম
যুক্তরাজ্যের লন্ডনে ব্রডকাস্টিং হাউসে বিবিসির লোগোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরা। ফাইল ছবি: রয়টার্স
আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির এফএম রেডিওর সম্প্রচার স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি। একই সঙ্গে সমস্যাটির সমাধানে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে বলেও জানিয়েছে।
বিবিসির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “সঠিক সংবাদ ও তথ্যের জন্য আফগানিস্তানের লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন। উদ্ভূত পরিস্থিতি সমাধানে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করছি।”
এদিকে আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান জানান, ‘পুনঃপুন আইন বা বিধিনিষেধ লঙ্ঘনের কারণে’ আপাততের জন্য বিবিসির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে বিবিসি ঠিক কী ধরনের আইন লঙ্ঘন করেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি এই মুখপাত্র।