× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিজেপির শীর্ষ নেতারা ফের আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১২:২৯ পিএম

যন্তর মন্তরে পৌঁছানোর পর মঙ্গলবার সিজেপির শীর্ষ নেতাদের আবারও আটক করে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত

যন্তর মন্তরে পৌঁছানোর পর মঙ্গলবার সিজেপির শীর্ষ নেতাদের আবারও আটক করে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে যন্তর মন্তরে পৌঁছানোর পর মঙ্গলবার ককরোচ জনতা পার্টির  (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে পৌঁছানো সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, অজিঙ্কা শিন্ডে ও দলের অন্য সদস্যদের আটক করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদি, আপনি প্রতিরোধকে থামিয়ে করতে পারবেন না।’

এর আগে সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘যন্তর মন্তর পুনরুদ্ধার করা হয়েছে! আমরা যন্তর মন্তরে ঢুকেছি এবং এখন আমাদের আটক করা হচ্ছে! তবে এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি বার্তা- আমরা এটা করতে পারি! জ্ঞানু, তোমার সময় শেষ।’

ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে অভিজিৎ দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদির ভয় এ থেকেই স্পষ্ট যে তিনি যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। তিনি মনে করছেন, যন্তর মন্তর আর নির্ধারিত বিক্ষোভস্থল না থাকলে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হবে না। এখন দেশের বিভিন্ন স্থানে যন্তর মন্তর তৈরি হবে। নরেন্দ্র মোদির সমস্যা যন্তর মন্তর নামের জায়গাটি নিয়ে নয়, বরং প্রতিবাদ নিয়ে। বিষয়টি আমাদের বুঝতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা