ভারতের জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেট। ছবি: ইটিভি ভারত
ভারতের নয়াদিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (এনসিআর) রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অতিবৃষ্টি ও বজ্রপাতের কারণে সোমবার দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এই সতর্কতা জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, আইএমডির পূর্বাভাস অনুযায়ী ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার সকাল ৬টায় জারি করা এই সতর্কতা সকাল ৯টা পর্যন্ত কার্যকর ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে ১১ অক্টোবরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তায় আইএমডি জানিয়েছিল, বৃষ্টির কারণে যান চলাচলে সাময়িক বিঘ্ন, গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। যাত্রা শুরুর আগে রাস্তার পরিস্থিতি ও ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জল জমে এমন রাস্তা এড়িয়ে চলার কথাও বলা হয়েছে।