× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারে হুথিদের নতুন হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:০৭ পিএম

ইয়ামেনের হুথি গোষ্ঠী। ছবি: বিবিসি

ইয়ামেনের হুথি গোষ্ঠী। ছবি: বিবিসি

বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। এসব এলাকা তাদের বাহিনীর সামরিক অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে জানিয়েছে তারা। খবর বিবিসির।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে তাদের এই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন। উত্তর ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে তাদের এই হুঁশিয়ারি ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে বিবৃতিতে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট করা হয়েছে যে, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হলেও পবিত্র ‘মক্কা ও মদিনা’ নগরী এই হামলার আওতামুক্ত থাকবে।

এ ছাড়া হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার ব্যর্থ চেষ্টার কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় সম্পূর্ণ সৌদি আরবকেই নিতে হবে।

দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সংঘাত চলছে। এর আগেও সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা